ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

ভারী তুষারপাতের কারণে ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তীব্র ও ভারি তুষারপাতের কারণে তুরস্কের ইউরোপের সবচেয়ে ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।অন্যদিকে ব্যতিক্রমী এই তীব্র বরফের কারণে গ্রিসের রাজধানী এথেন্সে স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।

টুইটারে প্রকাশিত ইস্তাম্বুল বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিকুল পরিস্থিতির কারণে সকল ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ রাখার সময়সীমা দুদফা বাড়িয়ে সোমবার বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার আগে ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হবে না।

এদিকে ভারি তুষারপাতের কারণে বিমানবন্দরের কার্গো  টার্মিনালের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ  হতাহত হয়নি।
এছাড়া ইস্তাম্বুলে ভারি তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। পিচ্ছিল রাস্তায় গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং হাইওয়েগুলো পার্কিংলটে পরিণত হয়েছে।

এদিকে গ্রিসে মাইনাস ১৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রাজধানী এথেন্সের আশেপাশে শত শত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছে।

চারদিক বরফে জমে গেছে। এ অবস্থায় সেনাবাহিনী, অগ্নিনির্বাপকদল ও পুলিশ রাস্তা পরিস্কারের কাজ শুরু করেছে।